চট্টগ্রামে ‘বন্দুকযুদ্ধে’ হত্যা মামলার আসামি নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় দুই কোরআনে হাফেজ হত্যা মামলার এক আসামি পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছে। এ সময় পুলিশের চার সদস্য আহত হয়েছে।
শনিবার (১৬ মে) ভোররাত ৩ টার দিকে উপজেলার মদিনা ব্রিকফিল্ডের সামনে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি মদিনা ব্রিকফিল্ডের মালিক নুরুল আবছারের ছোট ভাই আনছার প্রকাশ কালু। দুই হাফেজ হত্যার সঙ্গে আনছার জড়িত ছিল বলে জানায় স্থানীয়রা।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম মজুমদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ভোর রাত ৩ টার সময় ব্রিকফিল্ডে অবস্থান করছে দুই হাফেজ হত্যা মামলার কয়েকজন আসামি। টিম নিয়ে সেখান অভিযান চালাই। তারা পুলিশের উপস্থিতি জানতে পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়।
এক পর্যায়ে সন্ত্রাসীরা পিঁছু হাঁটলে পুলিশ ঘটনাস্থলে নিহত দুই হাফেজ হত্যা মামলার এক আসামিকে পড়ে থাকতে দেখে। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পুলিশের চার সদস্য আহত হয়েছে বলে জানান বাঁশখালী থানার ওসি।
প্রসঙ্গত, গত ১২ মে রাত সাড়ে ৯ টার দিকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগ নেতা জয়নাল আবেদীন ঝন্টুর লোকজনের উপর অতর্কিতে আক্রমণ চালায় মদিনা ব্রিকফিল্ডের মালিক নুরুল আবছারের ভাই আনসার প্রকাশ কালু ও সশস্ত্র সন্ত্রাসীরা।
তারাবির নামাজ পড়িয়ে ফেরার পথে তাদের ছোঁড়া গুলিতে ঘটনাস্থলেই প্রাণ হারাণ হাফেজ খালিদ বিন ওয়ালিদ। গুলিবিদ্ধ অপর হাফেজ ইব্রাহিম ১৩ মে রাতে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
Related News
কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪Read More
চট্টগ্রামে ভবন ভাড়া নিয়ে ক্যাসিনো ব্যবসা, পাঁচ দেশের ৬৩ বিদেশি নাগরিক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন পশ্চিম জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনজুড়ে অবৈধ ক্যাসিনোRead More



Comments are Closed