এবারও গান গাইবেন মাহফুজুর রহমান
বিনোদন ডেস্ক: গত কয়েকবারের মত এবারের ঈদেও গান নিয়ে আসছেন বেসরকারি স্যাটেলাইট এটিএন বাংলা টেলিভিশনের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। তার একক সঙ্গীতানুষ্ঠানটি প্রচার হবে এটিএন বাংলা টেলিভিশনে।
গত কয়েক বছরের মতো এবারও তিনি বেশকিছু মৌলিক গান গিয়ে হাজির হতে যাচ্ছেন। জানা যায়, এরইমধ্যে গানগুলোর রেকর্ডিং সম্পন্ন হয়েছে। নতুন এই অনুষ্ঠানের শিরোনাম ‘হিমেল হাওয়া ছুঁয়ে যায় আমায়’।
ঈদের পরদিন রাত সাড়ে ১০টা অনুষ্ঠানটি টেলিভিশনের পর্দায় প্রচার হবে।
করোনা ভাইরাসের কারণে ঘরবন্দি দর্শকদের একঘেয়েমি কাটাতে ড. মাহফুজুর রহমানের গানের অনুষ্ঠানটি ভিন্ন মাত্রার আনন্দ যোগ করবে বলে প্রত্যাশা চ্যানেলটির।
মাহফুজুর রহমানের প্রথম গানের অনুষ্ঠান ছিল ‘হৃদয় ছুঁয়ে যায়’। এটি প্রচারিত হয় ২০১৬ সালে। এরপর ২০১৭ সালের ঈদুল ফিতরে ‘প্রিয়ারে’ এবং একই বছর ‘স্মৃতির আলপনা আঁকি’ গানের অনুষ্ঠান নিয়ে হাজির হন তিনি। এছাড়া ২০১৮ সালে তার ‘বলো না তুমি কার’ অনুষ্ঠানটি এবং সর্বশেষ ২০১৯ মাহফুজুর রহমানের গানের অনুষ্ঠান এটিএন বাংলায় প্রচারিত হয়।
Related News
নায়ক সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকী আজ
Manual1 Ad Code বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় নায়কদের একজন সালমানRead More
সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার ডন
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: ঢালিউডের জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় খলচরিত্রের অভিনেতাRead More



Comments are Closed