Main Menu

দেশে করোনায় আরো ১৫ জনের মৃত্যু, শনাক্ত ১২০২

Manual8 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: দেশে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ১২০২ জনের করোনা শনাক্ত এবং আরও ১৫ জনের মৃত্যুর কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

Manual7 Ad Code

শুক্রবার (১৫ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

নাসিমা সুলতানার দেয়া তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় মোট ৯ হাজার ৫৪৯টি নমুনা সংগ্রহ করা হয়েছে এবং ৮ হাজার ৫৮২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ ভাইরাসে নতুন করে ১২০২ জন শনাক্ত হওয়ায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়ে ২০ হাজার ৬৫ জনে দাঁড়িয়েছে। আরও ১৫ জনের মৃত্যুর মধ্যদিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯৮ জনে।

Manual8 Ad Code

নতুন করে মারা যাওয়া ১৫ জনের মধ্যে সাতজন পুরুষ এবং আটজন নারী।বয়সের দিক থেকে একজন অনূর্ধ্ব ৩০ বছরের, একজন ত্রিশোর্ধ্ব, আটজন পঞ্চাশোর্ধ্ব, তিনজন ষাটোর্ধ্ব এবং দুজন ৮১ থেকে ৯০ বছর বয়সী।

Manual2 Ad Code

স্বাস্থ্য অধিদপ্তরের এই কর্মকর্তা আরও জানান, নতুন করে ২৭৯ জন করোনা থেকে সুস্থ হওয়ায় মোট সুস্থ হয়েছেন ৩ হাজার ৮৮২ জন।

ডা. নাসিমা করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে সবাইকে স্বাস্থ্য অধিদফতর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ-নির্দেশনা মেনে চলার অনুরোধ জানান বুলেটিনে।

Manual3 Ad Code

গত ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম শনাক্ত হলেও এখন করোনাভাইরাসের কবলে গোটা বিশ্বই। বর্তমানে সবচেয়ে বেশি ভুগছে ইউরোপ-আমেরিকা-এশিয়াসহ বিশ্বের অন্যান্য অঞ্চল। এ ভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা এখন পর্যন্ত সোয়া ৪৫ লাখ। মৃতের সংখ্যা ছাড়িয়েছে তিন লাখ। তবে ১৭ লাখের বেশি রোগী ইতোমধ্যে সুস্থ হয়েছেন।

বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয়েছে গত ৮ মার্চ। এরপর দিন গড়ানোর সঙ্গে সঙ্গে লাফিয়ে লাফিয়ে বাড়ছে এ সংখ্যা। লম্বা হচ্ছে মৃত্যুর মিছিলও।

অবশ্য প্রাণঘাতী এ ভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিতে মানুষকে ঘরে রাখার লক্ষ্যে সরকার নানা পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে দফায় দফায় ছুটি বাড়িয়ে তা ৩০ মে পর্যন্ত করা হয়েছে। যদিও ঢাকা, চট্টগ্রাম, গাজীপুর ও নারায়ণগঞ্জসহ বিভিন্ন এলাকার পোশাক কারখানা খুলে দেয়া হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে চলার শর্তে খুলে দেয়া হয়েছে মসজিদ এবং দোকানপাট-শপিংমলও।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code