Main Menu

হবিগঞ্জে আরো ১৫ জন করোনা রোগি শনাক্ত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: হবিগঞ্জে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। মঙ্গলবার এ জেলায় নতুন করে আরও ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। ফলে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ১১৪ জনে।

মঙ্গলবার রাতে হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জ্বল জাানান, ঢাকায় পাঠানো নমুনা থেকে কয়েকটির রিপোর্ট মঙ্গলবার এসেছে। এরমধ্যে ১২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আর সিলেট ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষায় ৩ জনের করোনা শনাক্ত হয়।

তিনি জানান, ঢাকায় শনাক্ত হওয়াদের মধ্যে ১০জন পুরুষ ও ২ জন নারী। এরমধ্যে সদর উপজেলার ২ জন, লাখাইয়ের ১ জন, নবীগঞ্জের ৫ জন, আজমিরীগঞ্জের ২ জন ও চুনারুঘাটের ২ জন রয়েছেন। আক্রান্তদের মধ্যে ১ জন স্বাস্থ্যকর্মী ও একজন সরকারি স্টাফ রয়েছেন।

আর সিলেটের ল্যাবে শনাক্ত হওয়া ৩ জনই আজমিরিগঞ্জ উপজেলার এবং ৩ জনই নারী।

হবিগঞ্জ জেলায় এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২৩ জন এবং মারা গেছেন ১জন।

Share





Related News

Comments are Closed