করোনা মোকাবিলায় ৫০৫৪ নার্স নিয়োগ
বৈশাখী নিউজ ডেস্ক: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ৭ মে বৃহস্পতিবার ৫০৫৪ জন নার্সকে সিনিয়র স্টাফ নার্স হিসেবে দেশের বিভিন্ন কোভিড ডেডিকেটেড হাসপাতালে পদায়নের জন্য সাময়িকভাবে নিয়োগ প্রদান করেছে। নিয়োগপ্রাপ্তদের ১৩ মে নিজ নিজ কর্মস্থলে যোগদান করতে হবে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বিস্তারিত তথ্য দেয়া হয়েছে।
উল্লেখ্য, এর আগে গত ২৫ এপ্রিল করোনা মোকাবিলায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় জনপ্রশাসন বরাবর ২ হাজার চিকিৎসক ও ৬ হাজার নার্সের জন্য চিঠি দেয়।
তারই ধারাবাহিকতায় বাংলাদেশ কর্ম কমিশন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নিকট সুপারিশকৃত নার্সের তালিকা থেকে এই ৫০৫৪ জন নার্সকে সাময়িকভাবে পদায়ন করেছে। আগামী ১২ মের মধ্যে ২ হাজার চিকিৎসক নিয়োগের কাজও সম্পন্ন করা হবে।
Related News
৫১তম বিশেষ বিসিএসে ৫ হাজার চিকিৎসক নিয়োগ
বৈশাখী নিউজ ডেস্ক: ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে স্বাস্থ্যRead More
বিদেশগামী কর্মীদের নতুন কল্যাণ ফি, গুনতে হবে বাড়তি টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: বিদেশে কাজের উদ্দেশ্যে যেতে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) থেকে নেওয়াRead More



Comments are Closed