সিলেটে বোরো ধান সংগ্রহের উদ্ধোধন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সদর উপজেলা খাদ্যগুদামের আয়োজনে অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহ-২০২০ বৃহস্পতিবার দুপুরে উপজেলার খাদিম পাড়া ইউনিয়নের কৃষক সাজিদ আলী কাছ থেকে ধান ক্রয়ের মাধ্যমে এর উদ্ধোধন করা হয়।
প্রধান অতিথি ছিলেন সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাবেক সহসভাপতি আশফাক আহমদ।
এসময় উপস্থিত ছিলেন জেলা খাদ্য নিয়ন্ত্রক মনোজ কান্তি দাস চৌধুরী, উপজেলা কৃষি অফিসার রাকিবুল হাসান, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক আব্দুল আজিজ, উপজেলার কর্মকর্তা বেনু গোপাল দাস প্রমুখ।
আশফাক আহমদ বলেন, সরকারিভাবে ন্যায্য মূল্যে কৃষকদের কাছ থেকে ধান ক্রয় আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এ বছর কৃষকের কাছ থেকে ৪১১ মেট্রিক টন ধান কেনা হবে। ২৬ টাকা কেজি ধরে প্রতি মন ধানের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০৪০ টাকা। একজন কৃষক ১ মেট্রিক টন ধান বিক্রি করতে পারবেন।
সারা দেশের ন্যায় সিলেট সদর উপজেলার কৃষকরা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হবেন না। ন্যায্য মূল্য দিয়ে কৃষকদের বোরো ধান ক্রয় করা হবে বলেও জানান তিনি।
এছাড়াও বাকী ৪১০ মেট্রিকটন ধান উপজেলার ৮টি ইউনিয়নের ৪১০ জন কৃষকের কাছ থেকে সংগ্রহ করা হবে।
Related News
জৈন্তাপুরে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য জব্দ, আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে পুলিশের পৃথক তল্লাশিতে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্যসহ দুটি কাভার্ডভ্যানRead More
গোয়াইনঘাটে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৪ নেতাকর্মী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় আওয়ামী লীগ,Read More



Comments are Closed