জিয়াউর রহমান ফাউন্ডেশনের ইফতার বিতরণ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের একমাত্র করোনা চিকিৎসাসেবা কেন্দ্র শহীদ শামসুদ্দিন হাসপাতালে ইফতার সামগ্রী বিতরণ করেছে জিয়াউর রহমান ফাউন্ডেশন।
বৃহস্পতিবার বিকেল ৫টায় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে, জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ডক্টর মোহাম্মদ এনামুল হক চৌধুরীর সার্বিক সহোযোগিতায় এ ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এসময় হাসপাতালে কর্মরত সকল চিকিৎসক, স্বাস্থ্যসেবা কর্মী, অফিস স্টাফ, করোনায় আক্রান্ত রোগী এবং তাদের অভিভাকদের মধ্যে ইফতার বিতরণ করা হয়।
শহীদ শামসুদ্দিন হাসপাতালে ইফতার সামগ্রী হস্তান্তরকালে ডক্টর মোহাম্মদ ইনামুল হক চৌধুরী করোনায় আক্রান্ত রোগীদের সুস্থতা কামনা করেন এবং করোনাকালে দেশবাসীর সেবায় নিয়োজিত চিকিৎসক, স্বাস্থ্য কর্মী, আইনশৃংখলা কর্মী ও গণমাধ্যম কর্মী সহ সকলকে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
ইফতার হস্তান্তর কর্মসূচিতে এসময় আরও উপস্থিত ছিলেন- ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) সিলেট জেলার সভাপতি অধ্যাপক ডা. নাজমুল ইসলাম, সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী, জিয়াউর রহমান ফাউন্ডেশনের কেন্দ্রীয় সদস্য ডা. মো. শাকিলুর রহমান ও বেসরকারি মেডিকেল কলেজ ছাত্রদলের কেন্দ্রীয় প্রতিনিধি জাহিদুল ইসলাম মুবিন।
Related News
শাহ আব্দুল করিমের প্রয়াণ দিবসে “স্মরণে বাউল করিম” অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: শাহ আব্দুল করিমের প্রয়াণ দিবস উপলক্ষে চারণ সাংস্কৃতিক কেন্দ্র সিলেট জেলা শাখারRead More
মুফাসসিরগণ পথহারা জাতির পথ প্রদর্শক: অ্যাডভোকেট জুবায়ের
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের কেন্দ্রীয় উপদেষ্টা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেলRead More



Comments are Closed