গাজীপুরে শ্রমিক ছাটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে ভান্নারা এলাকায় দেইয়্যু ফ্যাশন লিমিটেড নামে একটি তৈরি পোশাক কারখানায় ছাঁটাইয়ের প্রতিবাদে শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে শ্রমিকরা।
শ্রমিকদের অভিযোগ, গত ১৬ এপ্রিল শ্রমিকদের মার্চ মাসের বেতন দেওয়ার পর ৬ মে পর্যন্ত কারখানা বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। ওই দিন কিছু শ্রমিককে জোড়পুর্বক অব্যহাতিপত্রে স্বাক্ষর নেয় কর্তৃপক্ষ। বাকীদের নিতে না পারলেও চার শতাধিক শ্রমিককে মোবাইলে ফোন দিয়ে জানানো হয় তাদের চাকরিচ্যুতি করা হয়েছে। ফোন উপেক্ষা করে আজ সকালে যথারীতি কারখানায় সামনে শ্রমিকরা জড়ো হলে ছাঁটাইকৃত শ্রমিকদের কারখানার ভেতরে প্রবেশ করতে দেয়া হয়নি। এই ঘটনার পর শ্রমিকরা সকাল থেকে কারখানার সামনে অবস্থান করে বিক্ষোভ করতে থাকে। পরে শ্রমিক নেতারা ও শিল্প পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
শিল্প-পুলিশ গাজীপুর-২ এর ইন্সপেক্টর রেজাউল করিম রেজা জানান, এই মুহূর্তে কারখানার শ্রমিক ছাঁটাই করা চলবে না বলে কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য বৈঠক করছেন কারখানা কর্তৃপক্ষ।
Related News
মার্কিন ভিসার শর্ত ভাঙলেই স্থায়ী নিষেধাজ্ঞা
বৈশাখী নিউজ ডেস্ক: ভিসায় অনুমোদিত সময়ের বেশি যুক্তরাষ্ট্রে অবস্থান করলে ভবিষ্যতে দেশটিতে ভ্রমণের ক্ষেত্রে স্থায়ীRead More
গাজীপুরে ট্রাক চাপায় দুইভাইসহ নিহত ৩, আহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: গাজীপুরে ট্রাক চাপায় দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।Read More



Comments are Closed