গাজীপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
গাজীপুর প্রতিনিধি: গাজীপুর সদর উপজেলার নলজানী এলাকায় স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ উঠেছে। নিহত রাবেয়া আক্তার (২০) নলজানী এলাকার আফজাল হোসেনের স্ত্রী।
ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ড মেম্বার শাহজাহান মিয়া জানান, বুধবার রাতে পারিবারিক কলহের জেরে স্বামী আফজাল হোসেন তার স্ত্রী রাবেয়া আক্তারকে বেধড়ক মারধর করে। তার মাথা থেতলে দেয় এবং মাথার চুল উপরে ফেলে। বৃহস্পতিবার ভোরে স্থানীয়রা টের পেয়ে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
নিহত রাবেয়া আক্তার একই এলাকার জহিরুল ইসলামের মেয়ে। স্থানীয়রা জানান, এক বছর আগে তাদের মধ্যে প্রেমের সর্ম্পক হয়। বিষয়টি জানাজানি হলে পারিবারিকভাবে বিয়ে হয় তাদের। বিয়ের পর থেকে পারিবারিক কলহ লেগেই থাকতো।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জাবেদুল ইসলাম জানান, লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজে রয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
Related News
মার্কিন ভিসার শর্ত ভাঙলেই স্থায়ী নিষেধাজ্ঞা
বৈশাখী নিউজ ডেস্ক: ভিসায় অনুমোদিত সময়ের বেশি যুক্তরাষ্ট্রে অবস্থান করলে ভবিষ্যতে দেশটিতে ভ্রমণের ক্ষেত্রে স্থায়ীRead More
গাজীপুরে ট্রাক চাপায় দুইভাইসহ নিহত ৩, আহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: গাজীপুরে ট্রাক চাপায় দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।Read More



Comments are Closed