সৌদিতে করোনায় বিশ্বনাথের আব্দুল আলীর মৃত্যু
বিশ্বনাথ প্রতিনিধি : করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় সৌদির একটি হাসপাতালে মারা গেছেন সিলেটের বিশ্বনাথ উপজেলার সন্তান আবদুল আলী জকি (৬০)।
গত মঙ্গলবার (৫ এপ্রিল) বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় মারা যান তিনি।
আবদুল আলী জকি উপজেলার পালেরচক গ্রামের মৃত আকবর আলীর ছেলে। সেখানকার হাসপাতালের উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানিয়েছেন তার ভাইপো ছাদিকুর রহমান।
তিনি জানান, চাচা ৪৩ বছর ধরে সৌদিতে অবস্থান করছিলেন। সেখানে একটি আতর কোম্পনীতে কাজ করতেন তিনি। গেল ক’দিন আগে করোনা পজেটিভ হয় তার। এরপর স্থানীয় একটি হাসপাতালে ভেন্টিলেশনে রাখা হয় তাকে। পরে মঙ্গলবার সন্ধ্যা ৬টায় মারা যান তিনি।
Related News
মালয়েশিয়ায় সড়ক দূর্ঘটনায় সিলেটের যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মালয়েশিয়ায় সকালে ঘুম থেকে উঠে কর্মস্থলে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় রাজন বিশ্বাসRead More
৪৪ বাংলাদেশিকে ফেরত পাঠাল ইউরোপ
বৈশাখী নিউজ ডেস্ক: ইউরোপে অবৈধ পথে যাওয়া আরও ৪৪ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। তাদেরRead More



Comments are Closed