করোনায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: বেসরকারি বিশ্ববিদ্যালয় ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য ড. নাজমুল করিম চৌধুরী করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মারা গেছেন।
বৃহস্পতিবার (৭ মে) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে জানা গেছে।
দেশে করোনা ভাইরাসে এই প্রথম কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মারা গেলেন। নাজমুল করিম চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রাক্তন অধ্যাপক।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের ডীন ড. শিবলী রুবাইয়াতুল ইসলাম বলেন, তিনি একজন স্বনামধন্য অধ্যাপক ছিলেন। তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।
তার মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আখতারুজ্জামান এবং অ্যাসোসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটিজ বাংলাদেশ ও ফারইস্ট ইউনিভার্সিটির চেয়ারম্যান শেখ কবির হোসেন গভীর শোক প্রকাশ করেছেন।
Related News
সাভার-আশুলিয়ায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ১৪৭ কারখানা
বৈশাখী নিউজ ডেস্ক: শ্রমিক অসন্তোষের জেরে সাভার-আশুলিয়ায় অঞ্চলের ১৪৭টি গার্মেন্টস কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণাRead More
গোপালগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ, ৬ প্লাটুন বিজিবি মোতায়েন
বৈশাখী নিউজ ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিক্ষোভRead More



Comments are Closed