সিলেটে চিকিৎসকসহ আরো ৩জনের করোনা শনাক্ত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট বিভাগে এক চিকিৎসকসহ নতুন করে আরও তিন জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।
বুধবার (৬ মে) সিলেট ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষার পর ফলাফলে তাদের করোনা পজিটিভ আসে।
শনাক্ত হওয়াদের মধ্যে দুইজন সিলেটের ও একজন হবিগঞ্জের। এনিয়ে সিলেট বিভাগে করোনা আক্রান্ত রোগির সংখ্যা দাঁড়ালো ২৬০ জন।
বুধবার রাতে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, হাসপাতালের ল্যাবে বুধবার ১৮৪ টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সিলেটে শনাক্ত হওয়াদের মধ্যে এক হৃদরোগ বিশেষজ্ঞ ও তার স্ত্রী রয়েছেন। সম্প্রতি তারা আমেরিকা থেকে ফিরেছেন।
গত বছরের ৩১ ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া বৈশ্বিক মহামারী করোনাভাইরাস বাংলাদেশে ধরা পরে গত ৮ মার্চ। আর সিলেট বিভাগে সর্বপ্রথম করোনাভাইরাস ধরা পড়ে গত ৫ এপ্রিল।
সিলেট বিভাগের প্রথম রোগী হিসেবে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মঈন শনাক্ত হন। এরপর সিলেট জেলায় এক ইন্টার্নসহ আক্রান্ত হন আরো ২ চিকিৎসক। গত সোমবার (৪ মে) আরেকজন চিকিৎসকের করোনা পজিটিভ ধরা পড়ে। সর্বশেষ বুধবার সিলেটের আরও এক বিশেষজ্ঞ চিকিৎসক করোনায় আক্রান্ত হলে এ সংখ্যা দাঁড়ায় ৬ জনে।
এর আগে গত ৫ এপ্রিল ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মঈন করোনায় আক্রান্ত হয়ে ১৫ এপ্রিল তিনি মারা যান। এছাড়া ২৩ এপ্রিল ওসমানী এক ইন্টার্ন চিকিৎসকের করোনা পজিটিভ ধরা পড়লেও শহীদ শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসার পর বুধবার দুপুরে তিনি করোনামুক্ত হন।
Related News
বিকল্প ঢাকা-সিলেট মহাসড়ক কাজের উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-সিলেট মহাসড়কের বিকল্প হিসেবে ব্যবহৃত ব্রাহ্মণবাড়িয়ার সরাইল-নাসিরনগর আঞ্চলিক মহাসড়ক প্রশস্তকরণ কাজের আনুষ্ঠানিকRead More
সোমবার সিলেটের যেসব এলাকায় ৮ ঘণ্টা থাকবে না বিদ্যুৎ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলার বেশ কিছু এলাকায় সোমবার (২৮ সেপ্টেম্বর) টানাRead More



Comments are Closed