যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের গবেষককে হত্যা!
আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাস নিয়ে গবেষণার কাজ শেষ করার আগেই গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন বিং লিউ নামের এক চীনা গবেষক। তিনি যুক্তরাষ্ট্রের পিটসবার্গ বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের অধ্যাপক ছিলেন।
সিএনএন জানায়, গত শনিবার (২ মে) পেনসিলভানিয়ার রোজ টাউনশিপের বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। একইদিনে তার বাসার অদূরে একটি গাড়ি থেকে গাউ গু নামে আরও একজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশের প্রাথমিক ধারণা, গাউ গু ওই গবেষককে গুলি করে হত্যার পর আত্মহত্যা করেছেন। তারা দুজন একে অপরের পরিচিত ছিলেন। তবে ঠিক কী কারণে লিউকে হত্যার পর তিনি আত্মহত্যা করলেন, তা এখনো জানা যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে।
সম্প্রতি করোনাভাইরাস নিয়ে গুরুত্বপূর্ণ একটি গবেষণায় অগ্রগতির কথা জানিয়েছিলেন বিং লিউ। পিটসবার্গ বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগ জানায়, করোনাভাইরাসের সংক্রমণের প্রক্রিয়া এবং এর আচরণ সম্পর্কে উদ্ভাবনের দ্বারপ্রান্তে ছিলেন তিনি। তার বৈজ্ঞানিক গবেষণা শেষ করার জন্য বিভাগের পক্ষ থেকে চেষ্টা অব্যাহত থাকবে।
তার সহকর্মীরা জানান, ডা. বিং লিউ ছিলেন একজন অসামান্য গবেষক। তিনি বিজ্ঞানে অনন্য অবদান রেখেছেন।
Related News
এআই ‘১০০ কোটি মানুষের মৃত্যু’ ঘটাতে পারে: বিল গেটস
আন্তর্জাতিক ডেস্ক: মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা ও সমাজসেবী বিল গেটস বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বিকাশে যথাযথRead More
ঘূর্ণিঝড়ের তাণ্ডবে নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি
আন্তর্জাতিক ডেস্ক: উত্তর-আটলান্টিক সাগরে সৃষ্ট শক্তিশালী নিম্নচাপ থেকে উদ্ভূত তীব্র ঘূর্ণিঝড় ‘নর’ইস্টার’-এর তাণ্ডবে লন্ডভন্ড হয়েRead More



Comments are Closed