Main Menu

করোনার ভ্যাকসিন তৈরির দাবি ইসরায়েলের

Manual3 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক: মারণ ভাইরাসে কাবু গোটা বিশ্ব। প্রতিষেধক নেই, ফলে মৃত্যু বাড়ছে লাফিয়ে লাফিয়ে। এহেন পরিস্থিতিতে করোনার সুরাহা খুঁজতে মাঠে নেমে পড়েছে বিশ্বের বিজ্ঞানীরা। তাদেরকে চমকে দিয়ে, পাশাপাশি গোটা বিশ্বকে স্বস্তির খবর শুনিয়ে ইসরায়েলের তরফে জানান হল, করোনার ভ্যাকসিন তৈরি করে ফেলেছে তারা।

সম্প্রতি এমনটাই দাবি করলেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী নফতালি বেনেত। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘করোনা ভাইরাসের ভ্যাকসিন তৈরীর সমস্ত রকম পরীক্ষা আমরা সফলভাবে উত্তীর্ণ হয়েছি। এখন এই ভ্যাকসিনের পেটেন্ট ও বিশ্বকে সরবরাহ করার মত প্রচুর পরিমাণ ভ্যাকসিন উৎপাদনের দিকেই নজর আমাদের।

Manual2 Ad Code

ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর অফিসের অন্দরে অত্যন্ত সন্তর্পনে করোনা প্রতিষেধক তৈরীর কাজ করে চলছিল ইজরায়েল ইনস্টিটিউট অফ বায়োলজিক্যাল রিসার্চ (আইআইবিআর)।

Manual7 Ad Code

সেখানেই এবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বেনেত জানান, মনোক্লোনাল পদ্ধতিতে অসুস্থ রোগীর শরীরের অন্দরে করোনা জীবাণু ধ্বংস করতে সক্ষম এই প্রতিষেধক। যেহেতু সর্বপ্রথম এই ভাইরাসের ভ্যাকসিন আমরা তৈরি করেছি সেহেতু এর স্বত্বাধিকার নেওয়ার প্রক্রিয়া শুরু করে দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।

Manual3 Ad Code

পরবর্তী প্রক্রিয়ায় গোটা বিশ্বের সংস্থাগুলির সঙ্গে আলোচনা করা হবে প্রচুর পরিমাণে এই ভ্যাকসিন তৈরীর উদ্দেশ্যে। বিশাল এই সফলতার জন্য ইতিমধ্যেই দেশের বৈজ্ঞানিকদের ধন্যবাদ দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী।

Manual1 Ad Code

তবে দিও বেনেত এটা জানাননি যে এই ভ্যাকসিন এখনও কোনও মানব শরীরের ওপর পরীক্ষামূলক ভাবে ব্যবহার করা হয়েছে কিনা।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code