Main Menu

ভারত খেকে ফিরেছেন আরো ১২৮ বাংলাদেশি

বৈশাখী নিউজ ডেস্ক: আরও ৯টি বিশেষ ফ্লাইটে দেশে ফিরবেন ভারতে আটকে পড়া বাংলাদেশিরা। এরই মধ্যে আগের ফ্লাইটগুলোতে দেশে ফিরেছেন দুই হাজারের বেশি বাংলাদেশি।

মঙ্গলবার (৫ মে) দিল্লির বাংলাদেশ হাইকমিশন থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দিল্লির হাইকমিশন জানায়, মঙ্গলবার আরো ১২৮ জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন।

দিল্লি, কলকাতা ও মুম্বাই মিশনের সহযোগিতা ও ব্যবস্থাপনায় আগামী সপ্তাহে আরো চারটি বিশেষ ফ্লাইটে ব্যবস্থা করা হয়েছে। কলকাতা থেকে ১০ মে, দিল্লি থেকে ১৪ মে , মুম্বাই থেকে ১২ মে ও বেঙ্গালুরু থেকে ১৩/ ১৫ মে চারটি ফ্লাইটে বাংলাদেশি নাগরিকরা দেশে ফিরতে পারবেন।

বাংলাদেশ বিমানের এসব ফ্লাইটের তারিখ সামান্য পরিবর্তিত হতে পারে বলে জানানো হয়।

এদিকে যাত্রী সংখ্যা ও অনুমোদনপ্রাপ্তি সাপেক্ষে আগামী ৮-১০ মে, ১৩ ও ১৪ মে চেন্নাই থেকে ইউএস-বাংলা ৫টি বিশেষ ফ্লাইট পরিচালনা করবে। আগ্রহীদের যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

মঙ্গলবার ভারতের দিল্লি থেকে আরো ১২৮ জন বাংলাদেশি নাগরিক বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে দেশে ফিরেছেন। এছাড়াও লকডাউনের পর স্থলসীমান্ত দিয়ে পাঁচ শতাধিক বাংলাদেশিকে ফিরিয়ে আনা হয়েছে। এদিন দিল্লি থেকে সড়কপথে বেনাপোল বন্দর দিয়ে দেশে ফিরেছেন ২৬ জন বাংলাদেশি।

ইতোমধ্যে দুই দফায় ভারতে আটকে পড়া দুই হাজারেরও বেশি বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন।

Share





Related News

Comments are Closed