দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান ৩০ মে পর্যন্ত বন্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: মহামারি করোনা ভাইরাসের কারণে চলমান সংকটকালীন সময়ে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আগামী ৩০ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। অবিলম্বে এ বিষয়ে আদেশ জারি করা হবে।
মঙ্গলবার (৫ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুবু হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
গত ২৭ এপ্রিল গণভবন থেকে করোনা পরিস্থিতি নিয়ে রাজশাহী বিভাগের ৮টি জেলার কর্মকর্তাদের ভিডিও কনফারেন্সে মতবিনিময়কালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, ‘স্কুল, শিক্ষাপ্রতিষ্ঠান এখন একটাও খুলবে না। অন্তত সেপ্টেম্বর পর্যন্ত স্কুল-কলেজ, শিক্ষাপ্রতিষ্ঠান সবই বন্ধ থাকবে। যখন এই ভাইরাস থামবে তখন আমরা খুলবো।’
এদিকে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সেপ্টেম্বর পর্যন্ত ছুটি বাড়বে কি না, তা পরে যাচাই করে দেখা হবে। প্রধানমন্ত্রীর বক্তব্য অনুযায়ী প্রয়োজন হলে ব্যবস্থা নেয়া হবে।
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সংক্রমণ ঠেকাতে টানা ষষ্ঠ দফায় আরও ১১ দিন সাধারণ ছুটি বাড়িয়েছে সরকার। আগামীকাল ৬ মে থেকে এ ছুটি চলবে ১৬ মে পর্যন্ত।
গতকাল সোমবার (৪ মে) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারিকৃত এক আদেশে বলা হয়েছে, ৭ মে থেকে ১৪ মে পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এর মধ্যে আগামীকাল ৬ মে বুদ্ধ পূর্ণিমার ছুটি এবং ১৫ ও ১৬ মে যুক্ত হবে সাপ্তাহিক ছুটি।
দেশে গত ৮ মার্চ প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। ১৮ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। এরপর ধীরে ধীরে বাড়তে থাকে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। এরইমধ্যে গত ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করে সরকার। যা পরবর্তীতে আরও কয়েক দফায় বাড়ানো হয়।
এদিকে দেশে করোনা ভাইরাসে এখন পর্যন্ত মোট ১০ হাজার ৯২৯ জন আক্রান্ত হয়েছে। মারা গেছে ১৮৩ জন। সুস্থ হয়েছেন ১ হাজার ৪০৩ জন। আগের সব রেকর্ড ভেঙে সর্বশেষ ২৪ ঘণ্টায়ই আক্রান্ত হয়েছেন ৭৮৬ জন।
Related News
আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, তদন্তে দুদক
বৈশাখী নিউজ ডেস্ক: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটিRead More
সারাদেশে কিডনি রোগীদের জন্য বড় সুখবর
বৈশাখী নিউজ ডেস্ক: দ্রুততম সময়ের মধ্যেই সারাদেশের সব জেলা-উপজেলা পর্যায়ে কিডনি রোগীদের জন্য ডায়ালাইসিস সেবাRead More



Comments are Closed