Main Menu

বাঁচতে চায় শাবিপ্রবি শিক্ষার্থী হাসান

Manual4 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স (এফইএস) বিভাগের সাবেক শিক্ষার্থী আব্দুল্লাহ আল হাসান বাঁচতে চায়। বর্তমানে কিডনি সমস্যায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আছেন হাসান। দীর্ঘদিন পরিবার থেকে চিকিৎসার ব্যয়ভার বহন করলেও এখন তা বহন করা কষ্টকর হয়ে পড়ছে।

এমতাবস্থায় তার চিকিৎসার অর্থ সংগ্রহে কাজ করছে বিশ্ববিদ্যালয়ের এফইএস বিভাগ। বিত্তবানদের হাসানের চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা।

Manual2 Ad Code

জানা যায়, আব্দুল্লাহ আল হাসান ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। পড়াশোনা শেষ করে গত এক বছর পূর্বে একটি বেসরকারি প্রতিষ্ঠানে তিনি চাকুরী শুরু করেন। কিন্তু এরই মধ্যে চিকিৎসকরা জানান তার দুটো কিডনীই ৯০% এর উপর অকেজো হয়ে পড়েছে। অতি শীঘ্রই তার কিডনী ট্রান্সপ্লান্ট জরুরি। বর্তমানে তার সপ্তাহে ৩ দিন ডায়ালাইসিস করতে হচ্ছে, যা গত দুই মাস ধরেই তার পরিবার চালিয়ে যাচ্ছে এবং ট্রান্সপ্লান্টের পূর্ব পর্যন্ত চালিয়ে যেতে হবে। করোনা পরিস্থিতিতে ট্রান্সপ্ল্যান্ট বিলম্ব হচ্ছে এবং খরচের তালিকা দীর্ঘায়ত হচ্ছে।

Manual4 Ad Code

এই ডায়ালাইসিস এবং ট্রান্সপ্লান্ট বাবদ প্রায় ৪০-৪৫ লক্ষ টাকার প্রয়োজন যা তার মধ্যবিত্ত পরিবারের পক্ষে বহন করা সম্ভব হচ্ছে না। তাই বিভাগের পক্ষ থেকে সকলের কাছে হাসানকে বাঁচাতে আর্থিক সহায়তা করে পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে।

Manual3 Ad Code

সাহায্যের অর্থ নিম্নোলিখিত বিকাশ, রকেট ও ব্যাংক একাউন্টে প্রদান করতে হবে।

বিকাশ নাম্বার (পারসোনাল):
01791069892 Dr. Swapan Sarker (Faculty, FES, SUST).
01917174537 Dr. Mohammed Abu Sayed Arfin Khan (Faculty, FES, SUST).
0183453295 Anup Datta (Faculty, FES, SUST).
01718698145 _ Md. Adnan (FES, 08-09, SUST).
01611275875 _Ismail Hossain Tafader (FES, 08-09, SUST).

রকেট নাম্বার:
01687623240-9 (Agent) Mehedi (FES, 08-09)
01717542848-6(Personal) Ismail (FES, 08-09)

ব্যাংক একাউন্ট নাম্বার:
Swift Code: DBBLBDDH,
Routing no. 090910047
A/C No- 201.151.151581
F.E.S TREATMENT FUND
Dutch Bangla Bank Limited
Amborkhana Branch, Sylhet
PayPal A/C- sontosh.kdeb@gmail.com

Manual5 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code