১৬ই মে পর্যন্ত বন্ধ থাকবে যাত্রীবাহী ফ্লাইট
বৈশাখী নিউজ ডেস্কঃ করোনাভাইরাসের জন্য অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে আগামী ১৬ই মে পর্যন্ত যাত্রীবাহী ফ্লাইট বন্ধ থাকবে। মঙ্গলবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। তবে চীনের সঙ্গে সব ধরনের ফ্লাইট চালু থাকবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক ফ্লাইটে যাত্রী পরিবহনের (সিডিউল প্যাসেঞ্জার ফ্লাইট)ক্ষেত্রে বিমান চলাচল নিষেধাজ্ঞা আগের মতো বাহরাইন, ভুটান, হংকং, ভারত, কুয়েত, মালয়েশিয়া, মালদ্বীপ, নেপাল, ওমান, কাতার, সৌদি আরব, শ্রীলঙ্কা, সিঙ্গাপুর, থাইল্যান্ড, তুরস্ক, ইউএই, ইউকে -এর সাথে বিদ্যমান বিমান চলাচল রুটের ক্ষেত্রে কার্যকর হবে। একই সাথে অভ্যন্তরীণ যাত্রী পরিবহনের ক্ষেত্রে বিমান চলাচল নিষেধাজ্ঞা আগামী ১৬ মে পর্যন্ত বাড়ানো হয়েছে
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে গত ২১ মার্চ থেকে বিভিন্ন দেশের সঙ্গে যাত্রীবাহী ফ্লাইট চলাচল বন্ধ করে বেবিচক। পরে কয়েক দফা এই সময়সীমা বাড়ানো হয়।
যাত্রীবাহী ফ্লাইট বন্ধ থাকলেও বিশেষ ফ্লাইটে করে বিভিন্ন দেশ থেকে বাংলদেশিরা দেশে ফিরেছেন। একইভাবে বাংলাদেশ থেকেও বহু বিদেশি ঢাকা ছেড়েছেন।
তবে কার্গো, ত্রাণ সাহায্য, এয়ার অ্যাম্বুলেন্স, জরুরি অবতরণ ও স্পেশাল ফ্লাইট পরিচালনার কার্যক্রম চালু থাকবে।
Related News
আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, তদন্তে দুদক
বৈশাখী নিউজ ডেস্ক: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটিRead More
সারাদেশে কিডনি রোগীদের জন্য বড় সুখবর
বৈশাখী নিউজ ডেস্ক: দ্রুততম সময়ের মধ্যেই সারাদেশের সব জেলা-উপজেলা পর্যায়ে কিডনি রোগীদের জন্য ডায়ালাইসিস সেবাRead More



Comments are Closed