জকিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের আরো ৩জন করোনাক্রান্ত
জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জ উপজেলায় অারো তিন জন করোনায় অাক্রান্ত হয়েছেন। তারা হলেন জকিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র নার্স হাসিনা বেগম, সিনিয়র নার্স শিউলী সরেন ও প্রধান অফিস সহকারী তাজুল ইসলাম সুমন।
গত ২৫ এপ্রিল জকিগঞ্জ থেকে যে ৩৩ জনের নমুনা ঢাকায় পাঠানো হয়েছিল এর মধ্যে এই তিনজনের শরীরে করোনা পজেটিভ পাওয়া গেছে।
এই তথ্য আজ মঙ্গলবার জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অাব্দুল্লাহ অাল মেহেদী।
এরআগে গত ২৪ এপ্রিল জকিগঞ্জে প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছিলেন হাসপাতালের স্টোর কিপার অাব্দুল হান্নান।
এরপর আবাসিক মেডিকেল অফিসার ডা. অাব্দুল আহাদের সহকারি ফখরুল ইসলামের করোনা পজেটিভ ধরা পড়ে ১ মে।
নতুন অাক্রান্ত তিনজন অাগে থেকেই হােম কোয়ারেন্টাইনে ছিলেন। কারো উপসর্গ না থাকায় তারা বাসায় থেকেই প্রয়োজনীয় চিকিৎসা নেবেন বলে জানিয়েছেন ডা. মেহেদী।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed