ওসমানী হাসপাতালে আরো ২ রোগীর করোনা শনাক্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরো ২ রোগীর করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাদেরকে সেখান থেকে করোনা শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানী হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায়।
তিনি জানান, ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন দুই ব্যক্তি ৩ মে রবিবার করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হন। ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে তাদের নমুনা পরীক্ষা করা হয়েছিল।
তিনি জানান, আক্রান্ত রোগীদের মধ্যে একজন মেডিসিন বিভাগে, আরেকজন ইউরোলজি বিভাগে ভর্তি ছিলেন। মেডিসিন বিভাগের রোগী মহিলা এবং ইউরোলজি বিভাগের রোগী পুরুষ। এদিন রাতেই তাদেরকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, ইউরোলজি বিভাগের ওই রোগীর বাড়ি সিলেট সদর উপজেলার জালালাবাদ থানার হাটখোলায়। গত ২৯ এপ্রিল তিনি হাসপাতালে ভর্তি হন। মেডিসিন বিভাগের রোগী সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়নি।
তবে পুরুষ রোগির কিডনির ক্রিয়েটিনাইন বেশি থাকায় অস্ত্রোপচারের পূর্বে তার ডায়ালাইসিস করানোর প্রয়োজন হয়। হাসপাতালের নেফ্রোলজি বিভাগ ডায়ালাইসিস করাতে গিয়ে রুটিনমাফিক করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করলে রোববার রাতে এই রোগীর পজেটিভ রিপোর্র্ট আসে। শনাক্ত হওয়া রোগির শরীরে করোনাভাইরাসের কোনো উপসর্গ ছিলো না বলে জানিয়েছেন চিকিৎসকরা।
হাসপাতাল সূত্রে জানা যায়, ইউরোলজি বিভাগের ১২ জন চিকিৎসক ও সেবক-সেবিকাসহ প্রায় ৩০ জন স্বাস্থ্যকর্মী এবং এই বিভাগের অন্য রোগীরাও এই রোগীর সংস্পর্শে এসেছেন।
তবে হাসপাতালটির উপ পরিচালক হিমাংশু লাল রায় জানিয়েছেন, এই রোগীর সংস্পর্শে যেসব স্বাস্থ্যকর্মীলা এসেছেন তাদের যথেষ্ট পরিমাণ সুরক্ষা সামগ্রী ছিলো। তাই তাদের কাউকে কোয়ারেন্টিনে যেতে হবে না। এদিকে, এই রোগীর গ্রামের বাড়ি লকডাউন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
প্রসঙ্গত, এর আগে ওসমানী হাসপাতালের গাইনি বিভাগের দুই রোগী করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছিলেন।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed