ছাদ থেকে লাফিয়ে পুলিশ কনস্টেবলের আত্মহত্যা!
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর খিলগাঁও তিলপাড়ায় বাসার পাঁচতলার ছাদ থেকে লাফিয়ে পড়ে পুলিশের বিশেষ শাখার কনস্টেবল তোফাজ্জল হোসেন আত্মহত্যা করেছেন।
সোমবার (৪ মে) সকালে খিলগাঁও তিলপাড়ার ১৬৮/এ নম্বর বাসার ৫ তলার ছাদ থেকে লাফ দেন তিনি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
খিলগাঁও থানার ওসি মশিউর রহমান বলেন, গত ২৯ এপ্রিল ওই কনস্টেবলের করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে। এরপরও বিষয়টি নিয়ে তার স্ত্রী সন্দেহ প্রকাশ করে আসছিলেন। এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়াঝাঁটি হতো। ফলে পুলিশ কনস্টেবল তোফাজ্জল মানসিকভাবে হতাশাগ্রস্ত হয়ে পড়েন।
সোমবার (৪ মে) সকাল পৌনে ৮টার দিকে তোফাজ্জল বাসা থেকে দরজা খুলে বের হন। এর কিছু সময় পর পাঁচতলার ছাদ থেকে ভারি কিছু পড়ে যাওয়ার শব্দ পান তার স্ত্রী। বাসার অন্যরা বের হয়ে দেখেন বাসার সামনের রাস্তায় তোফাজ্জলের রক্তাক্ত মরদেহ পড়ে আছে।
পরে পুলিশ লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
কনস্টেবল তোফাজ্জল তার স্ত্রী ও দুই মেয়ে নিয়ে ওই বাসায় থাকতেন।
Related News
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে নিজেদের মেয়র প্রার্থীরRead More



Comments are Closed