দেশে করোনায় আরও ৫ জনের মৃত্যু, শনাক্ত ৬৮৮
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আরও পাঁচজনের মৃত্যুর মধ্য দিয়ে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮২ জনে।
সোমবার (৪ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মোট ৬ হাজার ৩১৫টি নমুনা সংগ্রহ করা হয়েছে এবং ৬ হাজার ২৬০ নমুনা পরীক্ষায় রেকর্ড ৬৮৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। মোট আক্রান্ত ১০ হাজার ১৪৩ জন।
ডা. নাসিমা সুলতানা জানান, মারা যাওয়া পাঁচজনই পুরুষ। তাদের মধ্যে তিনজন ঢাকার এবং একজন সিলেট ও একজন ময়মনসিংহের।
২৪ ঘণ্টায় আরও ১৪৭ জন সুস্থ হয়েছেন। এনিয়ে মোট সুস্থ হয়েছেন ১২০৯ জন, বলেন তিনি।
এদিকে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সোমবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী ২ লাখ ৪৮ হাজার ২৫৬ জনের মৃত্যু হয়েছে
ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত কোভিড-১৯ এ মোট আক্রান্ত হয়েছেন ৩৫ লাখ ৬৫ হাজার ৩১০ জন।
বর্তমানে স্থির অবস্থায় রয়েছেন ২১ লাখ ১৩ হাজার ০১৬ জন, যা মোট রোগীর ৯৮ শতাংশ।
এছাড়া, ৫০ হাজার ৪১ জন গুরুতর অবস্থায় রয়েছেন, যা মোট রোগীর মাত্র দুই শতাংশ।
করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত ১১ লাখ ৫৩ হাজার ৯৯৭ জন সুস্থ হয়ে উঠেছেন।
উল্লেখ্য, গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
Related News
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More
গ্যাস-বিদ্যুৎ কাল রাত থেকে স্বাভাবিক হবে: আশ্বাস প্রধানমন্ত্রীর
বৈশাখী নিউজ ডেস্ক: আগের মতো গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকRead More



Comments are Closed