দেশে করোনায় দ্বিতীয় চিকিৎসকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের আবাসিক চিকিৎসক কর্নেল (অব.) অধ্যাপক ডা. মনিরুজ্জামান। এ নিয়ে করোনায় প্রাণ হারালেন দেশের দুই চিকিৎসক।
রোববার (৩ মে) বিকাল সাড়ে ৫টার দিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশনের সমন্বয়ক ডা নিরুপম দাশ এ তথ্য নিশ্চিত করেছেন।
ডক্টরস ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা দিতে গিয়ে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫৫৪ জন চিকিৎসক যার মধ্যে সুস্থ হয়েছেন মাত্র ২০ জন।
প্রসঙ্গত, করোনাভাইরাসে আক্রান্ত এর আগে সিলেট ওসমানী মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক মো. মইন উদ্দিন ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৫ এপ্রিল মারা যান।
গত ৮ মার্চ দেশে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্তের তথ্য জানায় আইইডিসিআর। ১৮ মার্চ করোনায় প্রথম রোগীর মৃত্যু হয়।
Related News
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে নিজেদের মেয়র প্রার্থীরRead More



Comments are Closed