ইরানে খুলছে মসজিদ, জার্মানিতে গির্জা
আন্তর্জাতিক ডেস্ক: নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে বিশ্বের দেশে দেশে ধর্মীয় উপাসনালয়গুলো বন্ধ থাকলেও এবার কিছু দেশ সেগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত নিতে যাচ্ছে। ইউরোপের দেশ জার্মানিতে খুলছে গির্জা, তবে অনেক কিছুই ঠিক পূর্বের মতো থাকবে না।
ধর্মীয় নেতা, কর্তৃপক্ষ ও সরকার মিলে একটা সিদ্ধান্ত নিয়েছ যে তারা গির্জা খুলে দেবে। তবে সেখানে সীমিত সংখ্যক মানুষ ঢুকতে পারবে এবং তারা অন্তত ২ মিটার বা ছয় ফুট দূরত্ব বজায় রাখবে।
সেখানে প্রার্থনা সংগীত নিষিদ্ধ করা হয়েছে এবং যেসব পাদ্রিরা দোয়া পড়বেন তাদের মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে।
ইহুদি ও মুসলিমদের জন্যও নিজ নিজ উপাসনালয়ে একই নিয়ম করা হয়েছে।
এদিকে, নভেল করোনাভাইরাসের কারণে মার্চের মাঝামাঝি সময় থেকেই ইরানে মসজিদ বন্ধ ছিল। তবে রমজান মাস উপলক্ষে এখন সেগুলো খুলে দেয়া হচ্ছে।
১৩২টি তুলনামূলক কম ঝুঁকির এলাকায় মসজিদ খুলে দেয়ার কথা বলছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি।
ইরানে এক লাখের কাছাকাছি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। মারা গেছেন ছয় হাজারের বেশি মানুষ।
Related News
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More
গ্যাস-বিদ্যুৎ কাল রাত থেকে স্বাভাবিক হবে: আশ্বাস প্রধানমন্ত্রীর
বৈশাখী নিউজ ডেস্ক: আগের মতো গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকRead More



Comments are Closed