করোনার নমুনা সংগ্রহ করবে স্বাস্থ্য অধিদপ্তর
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে কারো শরীরে করোনাভাইরাসের উপসর্গ দেখা দিলে এখন থেকে রোগ তত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটের (আইইডিসিআর) পরিবর্তে স্বাস্থ্য অধিদপ্তর নমুনা সংগ্রহ করবে। রোববার (৩ মে) থেকে এ নমুনা সংগ্রহ শুরু করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
প্রতিষ্ঠানটির মহাপরিচালক আবুল কালাম আজাদ জানান, সারাদেশে করোনাভাইরাস সংক্রমণের পরিধি বেড়েছে এবং ভবিষ্যতে এটা আরো বাড়বে বলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতোদিন আইইডিসিআর এসব নমুনা সংগ্রহ করে পরীক্ষা চালিয়ে আসছিল। খবর বিবিসি বাংলার
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আরও জানিয়েছেন, আইইডিসিআর এখন থেকে বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ ও এর নিয়ন্ত্রণের বিষয়ে গবেষণা কাজ পরিচালনা করবে।
Related News
সৌদিগামী ১৫৯ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে প্রায় ২৩ হাজার যাত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে মধ্যপ্রাচ্যের দেশটির বিমানবন্দরগুলোয় বিধিনিষেধ আরোপের ফলে ঢাকা-সৌদিRead More
রূপপুর পারমাণবিক কেন্দ্রে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। আজRead More



Comments are Closed