নীলফামারীতে ৫ ব্যাংক কর্মকর্তা করোনায় আক্রান্ত
মোঃ রিমন চৌধুরী, নীলফামারী জেলা প্রতিনিধিঃ নীলফামারী জেলার সৈয়দপুর ও ডিমলা উপজেলায় ৫ ব্যাংক কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ২৩ জন।
শনিবার (২ মে) রাতে জেলা সিভিল সার্জন ডাঃ রনজিৎ কুমার বর্মন নতুন করে আবারও পাঁচজন ব্যাংক কর্মকর্তা আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেন।
তারা হলেন- নীলফামারীর সৈয়দপুর শাখা বাংলাদেশ ইসলামী ব্যাংকের ৪ জন ও অপরজন জেলার ডিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়নের রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ডাঙ্গারহাট শাখার কর্মকর্তা।
কৃষি ব্যাংক কর্মকর্তার বাড়ি জেলার ডোমার উপজেলার বামুনীয়া পাটোয়ারী গ্রামে। এ ঘটনায় পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ডিমলা শাখার পাশের যে মেসে ওই ব্যাংক কর্মকর্তা থাকতেন তা সহ দুটি বাড়ী ও পার্শ্ববর্তী দোকান লকডাউন করে গণবিজ্ঞপ্তি দিয়েছেন উপজেলা প্রশাসন।
অন্যদিকে সৈয়দপুর শাখা বাংলাদেশ ইসলামী ব্যাংকের ৪ জন কর্মকর্তা মধ্যে তিনজনের বাড়ি সৈয়দপুর শহরে ও একজনের নীলফামারী পৌরসভার প্রগতিপাড়ায়। নতুন আক্রান্তদের জেলা সদরের জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে নেয়া হয়েছে।
এ নিয়ে জেলায় ২৩ জন করোনা রোগী শনাক্ত হলো। এর মধ্যে আইসোলেশন ওয়ার্ড হতে ৬ জন সুস্থ্য হয়ে নিজ নিজ বাড়িতে ফিরে গেছেন।
এছাড়াও জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮৬ জনসহ হোম কোয়ারেন্টিনে রয়েছেন এক হাজার ১৮৯ জন।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed