পঞ্চগড়ে বজ্রপাতে এক নারীর মৃত্যূ
মো. সফিকুল আলম দোলন, প্রতিনিধি, পঞ্চগড়ঃ পঞ্চগড়ে বজ্রপাতে মুক্তা বেগম (২৬) নামে এক নারীর মৃত্যূ হয়েছে।
শনিবার (২ মে) সকালে পঞ্চগড় সদর উপজেলার পূর্ব জালাসী পাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত মুক্তা বেগম ঐ এলাকার লাল মিয়ার স্ত্রী।
পরিবারের সদস্যরা জানায়, সকালে মুক্তা বেগম গোয়াল ঘর থেকে কাজ শেষ করে রান্না ঘরে যাওয়ার সময় প্রচন্ড শব্দে বজ্রপাত হলে সে চিৎকার করে রান্না ঘরেই অজ্ঞান হয়ে পড়ে যায়। পরিবারের সদস্যরা তাকে তাৎক্ষনিক উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। ঐ নারীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ আবু আক্কাস আহম্মদ বজ্রপাতে মুক্তা বেগমের মৃত্যূর বিষয়টি নিশ্চিত করেছেন।
Related News
পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনা সদর উপজেলায় মাছ ধরা অবস্থায় বজ্রপাতে ছয়জন নিহত হয়েছে। এ ঘটনায়Read More
পাবনায় বিএনপি নেতা ও শ্রমিক লীগ নেতাকে গুলি করে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনার আতাইকুলায় বিএনপি নেতা রিপন হোসেন (৪০) এবং কার্যক্রম নিষিদ্ধ শ্রমিক লীগRead More



Comments are Closed