সিলেট বিভাগে আরো ৪জন করোনা রোগি শনাক্ত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে আরও ৪ জনের নমুনা পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে। শনিবার (২ মে) করোনা পরীক্ষার বিশেষায়িত এ ল্যাবে ৯৪ জনের নমুনা পরীক্ষা করা হয়।
এরমধ্যে হবিগঞ্জের লাখাই ও বাহুবলের দুইজন ও মৌলভীবাজারের দুইজন। এদিন সিলেট ও সুনামগঞ্জ জেলায় নতুন করে কেউ শনাক্ত হননি।
শনিবার রাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় এ তথ্য নিশ্চিত করেছেন।
সিলেটে গত ৫ এপ্রিল প্রথম করোনা রোগী হিসেবে শনাক্ত হন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মঈন সনাক্ত হন। এরপর আজ শনিবার (২ মে) নতুন আরও ৪ জন নিয়ে সিলেট বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৩০ জন।
এর মধ্যে গত ১৫ এপ্রিল ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ডা. মঈন ও ২৫ এপ্রিল শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চুনারুঘাটের চা বাগানের এক শিশুর মৃত্যু হয়। আর মৌলভীবাজারের রাজনগরে ‘করোনার উপসর্গ’ নিয়ে মারা যাওয়া এক ব্যক্তির রিপোর্ট পজিটিভ আসে গত ৫ এপ্রিল। এর আগে ৪ এপ্রিল রাজনগরের টেংরাবাজার ইউনিয়নের আকুয়া গ্রামে করোনা উপসর্গ নিয়ে মারা যান এ ব্যক্তি।
অন্যদিকে ২৭ এপ্রিল প্রথমবারের মতো দুই করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তাদের বাড়ি সুনামগঞ্জ জেলায়।
Related News
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More
বিশ্বনাথে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। সারাদেশের সঙ্গে সমন্বয়Read More



Comments are Closed