Main Menu

হবিগঞ্জে নার্সসহ আরও ২ জনের করোনা শনাক্ত

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জে শনিবার আরও দুজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে একজন সেবিকা (নার্স) রয়েছেন।

হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান উজ্জ্বল জানান, শনিবার সিলেট ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পরীক্ষায় এ দু’জনের করোনা শনাক্ত হয়।

আক্রান্তরা লাখাই ও বাহুবল উপজেলার বলে জানান তিনি।

এ নিয়ে জেলায় মোট ৭৪ জন শনাক্ত হয়েছেন। এদের মধ্যে একজন মারা গেছেন।

Share





Related News

Comments are Closed