সাংবাদিক খোকনের স্ত্রী ও ছেলে করোনায় আক্রান্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সদ্য প্রয়াত সাংবাদিক হুমায়ুন কবির খোকনের স্ত্রী ও ছেলে দ্বিতীয় দফা টেস্টের পর করোনাভাইরাস আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। তাদেরকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (২ মে) সাংবাদিক খোকনের পারিবারিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
এর আগে নভেল করোনাভাইরাস সংক্রমণে সৃষ্ট বিশ্বমহামারি কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার (২৮ এপ্রিল) হুমায়ুন কবির খোকনের মৃত্যু হয়। প্রথমে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুর কথা বলা হলেও পরবর্তীতে আইইডিসিআরের পক্ষ থেকে জানানো হয়, তার শরীরে নভেল করোনাভাইরাসের উপস্থিতি ছিল।
এদিকে, কোভিড-১৯ আক্রান্ত হয়ে সাংবাদিকদের মধ্যে প্রথম খোকনই মৃত্যুবরণ করেছেন। বাংলাদেশের গণমাধ্যমে কর্মরত অন্তত ৪০ জন সাংবাদিক নভেল করোনাভাইরাসে আক্রান্ত বলে স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে।
প্রসঙ্গত, হুমায়ুন কবির খোকন দৈনিক সময়ের আলো পত্রিকার নগর সম্পাদক ও চিফ রিপোর্টার এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সিনিয়র সদস্য হিসেবে কর্মরত ছিলেন।
Related News
সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য নবীন সোহেলের বাবার মৃত্যুতে শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য (১ম) ও দৈনিক কালবেলার সিলেট প্রতিনিধিRead More
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে সিলেট জেলা প্রেসক্লাবের অভিনন্দন
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলামকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছাRead More



Comments are Closed