গাজীপুরে বেতন ও চাকরির দাবিতে শ্রমিক বিক্ষোভ
মাছুদ পারভেজ, গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে বন্ধ কারখানা খুলে দিয়ে চাকরিতে পুনর্বহালের দাবিতে কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে তৈরী পোশাক শ্রমিকরা।
শনিবার সকাল ৭টা থেকে ১১টা পর্য়ন্ত গাজীপুরের তারগাছ এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দু‘পাশে অবরোধ করে বিক্ষোভ করলে শিল্প পুলিশ ধাওয়া দিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেয় তাদের।
বিক্ষুব্ধ শ্রমিকরা জানায়, তারগাছ এলাকায় পাশাপাশি দু‘টি কারখানায় কয়েকশ শ্রমিক কাজ করলেও সকাল থেকে করোনা মহামারির কারণ দেখিয়ে অনির্দিষ্টকালের জন্য বন্ধের নোটিশ ঝুলিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। এতে, কারখানা বন্ধ ও খোলার সঠিক তথ্য না পেয়ে শ্রমিকরা এ আন্দোলন করে। কারখানার শ্রমিকদের মৌখিকভাবে কারখানা বন্ধের বিষয় জানিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। অন্যত্র কাজ খুঁজে নেওয়ার কথা জানিয়েছেন বলে অভিযোগ করে বিক্ষুব্ধ শ্রমিকরা।
করোনা ভাইরাসের নতুন হটস্পট গাজীপুর জেলার পাঁচটি উপজেলায় এ পর্যন্ত ৩৩৩ জনের দেহে শনাক্ত হয়েছে ‘কভিড-১৯’ করোনা ভাইরাস। আইসোলেশনে রাখা হয়েছে ১৫ জনকে এবং গত ২৪ ঘন্টায় ৭ জনসহ হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ১০৮২ জন। আর নমুনা সংগ্রহ করা হয়েছে ৯৮ জনের। নমুনা সংগ্রহ করতে গিয়ে স্বাস্থ্য বিভাগের চিকিৎসকসহ ৯১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এছাড়াও করোনায় আক্রান্ত রয়েছেন জেলা ও মেট্রোপলিটন পুলিশের ৫২ জন সদস্য। জেলা প্রশাসকের কার্যালয়ের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটও করোনা ভাইরাসে আক্রান্তের তালিকায় রয়েছেন।
Related News
গাজীপুরে ট্রাক চাপায় দুইভাইসহ নিহত ৩, আহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: গাজীপুরে ট্রাক চাপায় দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।Read More
বিমানবন্দরের টয়লেট থেকে ৫০টি স্বর্ণবার উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিঙ্গাপুর থেকে আসা একটি ফ্লাইটের টয়লেট থেকেRead More



Comments are Closed