সিলেটে নারায়ণগঞ্জ ফেরত পুলিশ সদস্যের মৃত্যু
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক পুলিশ সদস্য মারা গেছেন। শুক্রবার রাতে মারা যাওয়া ওই পুলিশ সদস্য নারায়ণগঞ্জ শিল্প পুলিশের কনস্টেবল পদে কর্মরত ছিলেন। সম্প্রতি তিনি সিলেটে ফেরেন।
ইমন নামের ওই পুলিশ কনস্টেবলের বাড়ি মৌলভীবাজারের সদর উপজেলার খলিলপুর গ্রামে। তিনি কয়েকদিন ধরে জ্বরে ভোগছিলেন। অসুস্থ থাকার কারণে সম্প্রতি তাকে নারায়নগঞ্জ থেকে গ্রামের বাড়িতে পাঠানো হয়। বাড়িতে হোম কোয়ারেন্টিনে থাকা অবস্থায় তার অবস্থার অবনতি হলে ২৭ এপ্রিল তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে তিনি মারা যান।
পুলিশ সদস্যের মৃত্যুর তথ্য নিশ্চিত করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় বলেন, ওই পুলিশ সদস্যের শরীরে করোনার উপসর্গ থাকলেও নমুনা পরীক্ষায় তার রিপোর্ট নেগেটিভ আসে।
Related News
জৈন্তাপুরে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য জব্দ, আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে পুলিশের পৃথক তল্লাশিতে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্যসহ দুটি কাভার্ডভ্যানRead More
গোয়াইনঘাটে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৪ নেতাকর্মী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় আওয়ামী লীগ,Read More



Comments are Closed