করোনা রোগীর মৃত্যু দেখে ডাক্তারের আত্মহত্যা
আন্তর্জাতিক ডেস্ক : নিউইয়র্ক শহরে করোনাভাইরাসে আক্রান্তদের সামনের সারি থেকে চিকিৎসা দিচ্ছিলেন ডা. লরনা এম. ব্রিন। তবে গত ২৬ এপ্রিল রবিবার তিনি আত্মহত্যা করেছেন।
তার পরিবারের দাবি, করোনাভাইরাসে আক্রান্তদের কঠিন মৃত্যু চোখের সামনে দেখে সহ্য করতে পারছিলেন না লরনা। এ নিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। একপর্যায়ে আত্মহত্যা করেন।
জানা গেছে, নিউইয়র্ক-প্রেসবিটারিয়ান অ্যালেন হসপিটালের জরুরি বিভাগের প্রধান ছিলেন লরনা। ম্যানহাটন হসপিটালে দায়িত্বরত অবস্থায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীর করুণ মৃত্যু দেখেছেন তিনি। এরপর সে ব্যাপারে পরিবারের সদস্যদের সঙ্গেও আলাপ করেন। একপর্যায়ে গত রবিবার ৪৮ বছর বয়সী এই চিকিৎসক আত্মহত্যা করেন।
মারা যাওয়ার আগে তিনি পুলিশের কাছে ফোন করে জানিয়েছিলেন যে, আত্মহত্যা করবেন। পুলিশ তার ফোনকল পেয়ে সাড়াও দিয়েছিল। কিন্তু ততক্ষণে লরনা আত্মহত্যা করেন।
Related News
ক্ষেপণাস্ত্র হামলার জেরে সৌদির দুই রুটে ফ্লাইট বন্ধ
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির কারণে সৌদি আরবের দুটি গুরুত্বপূর্ণ গন্তব্যে ফ্লাইট চলাচল বন্ধ রেখেছেRead More
হরমুজ প্রণালিতে ভারত-চীনসহ ৪ দেশের জাহাজ চলাচলে ছাড় দিল ইরান
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে চলাচলের ওপর আরোপিত বিধিনিষেধ থেকে ভারত, চীন, ইরাকRead More



Comments are Closed