Main Menu

করোনা চিকিৎসায় প্লাজমা দিচ্ছেন কণিকা

বিনোদন ডেস্ক : কভিড-১৯ করোনাভাইরাসকে জয় করে বাড়ি ফিরেছেন বলিউড গায়িকা কণিকা কাপুর। তিনি জানিয়েছেন, প্লাজমা দিয়ে করোনা আক্রান্তদের সুস্থ করে তুলতে চান তিনি।

মঙ্গলবার (২৮ এপ্রিল) কণিকার বাড়িতে পৌঁছবেন লখনউ হাসপাতালের চিকিৎসক। এরপর কণিকার প্লাজমার নমুনা সংগ্রহ করা হবে। সেই প্লাজমা করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য উপযুক্ত হলে তা দিয়ে অন্য আক্রান্তদের চিকিৎসা করা হবে।

এদিকে করোনা মুক্ত হওয়ার পর কণিকার বাড়িতে পৌঁছেছে পুলিসের নোটিশ। কভিড ১৯-এর মতো মারণ ব্যাধি ছড়ানোর অভিযোগে কণিকার বিরুদ্ধে ভারতীয় দণ্ডিবিধির ২৬৯ এবং ২৭০-এর ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতেই এবার কণিকার বয়ান নথিভুক্ত করা হবে।

Share





Related News

Comments are Closed