Main Menu

গোয়াইনঘাটে করোনার উপসর্গ নিয়ে বৃদ্ধের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় করোনা উপসর্গ নিয়ে আবু বক্কর (৫৫) নামে এক মাওলানার মৃত্যু হয়েছে। তিনি উপজেলার ডৌবাড়ী ইউনিয়নের খলারছটি গ্রামের মৃত আহমদ আলীর ছেলে।

সোমবার (২৭ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে তিনি তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন।

জানা গেছে, তিনি দীর্ঘদিন থেকে ডায়াবেটিসসহ অন্যান্য রোগে ভোগছিলেন। তার স্বর্দি-জ্বর, কাশি ও মাথাব্যথা ছিল। দেহে করোনা উপসর্গ দেখা দিলে গত ২১ এপ্রিল গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার নমুনা সংগ্রহ করা হয়। কিন্তু, এখনো পরীক্ষার ফলাফল আসেনি।

গোয়াইনঘাটের ইউএনও মো. নাজমুস সাকিব এ তথ্য নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed