কুলাউড়ায় তিন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত
কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় তিনজন পুলিশ কনস্টেবল করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে রবিবার দুজন এবং এর আগে একজন করোনায় আক্রান্ত হন। এর বাইরে গত ২৪ ঘন্টায় ফরিদপুর গ্রামের আরো দুইজনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।
থানা সূত্র জানায়, কুলাউড়া থানায় ১ জন কনেস্টবলের করোনা পজেটিভ শনাক্ত হবার পর গত ২৪ এপ্রিল আরো ১৬ জন কনেস্টবলের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য সিলেটে কোভিড-ল্যাবে প্রেরণ করা হয়। তাদের মধ্য থেকে ২ জনের পজিটিভ রিপোর্ট এসেছে।
এছাড়া, উপজেলার ফরিদপুর গ্রামে ১জন করোনা রোগী সনাক্ত হওয়ার পর ঐ বাড়ীর আরো ৬ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। তাদের মধ্য থেকে আরো ২জনের পজেটিভ রিপোর্ট এসেছে। বাড়িটি লক-ডাউন করে তাদের কে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য প্রশাসক ডাঃ নূরুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, কোন উপসর্গ না থাকায় বাড়িতেই তাদের চিকিৎসা দেয়া হচ্ছে। এই নিয়ে কুলাউড়া উপজেলায় করোনায় আক্রান্ত মোট রোগীর সংখ্যা ৬ জন।
Related News
শ্রীমঙ্গলে স্কুলে জ্ঞান হারালো ৩ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ক্লাস চলাকালীন স্কুলের চারপাশে পৌরসভার ফগার মেশিন দিয়ে মশার ওষুধRead More
জুড়ীতে অটোরিকশাচালককে হত্যার অভিযোগ, মা-মেয়ে গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে সিএনজিচালিত অটোরিকশার এক চালককে কুপিয়ে হত্যার পর মরদেহ নদীতে ভাসিয়েRead More



Comments are Closed