বিশ্বনাথে ৯০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে ৯শত পিস ইয়াবাসহ মাদক কারবারি স্বামী-স্ত্রীকে আটক করেছে থানা পুলিশ।
আটককৃতরা হলেন-উপজেলার দেওকলস ইউনিয়নের দূর্যাকাপন গ্রামের আবুল বাশার তুহিন (৪৫) ও তার স্ত্রী ছমিরুন বেগম (৪০)। রবিবার সন্ধ্যায় নিজ এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ জানায়, বিশ্বনাথ থানার ওসি (তদন্ত) রমা প্রসাদ চক্রবর্তির নেত্বত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিত্বে উপজেলার দেওকলস ইউনিয়নের দূর্যাকাপন গ্রামে অভিযান চালিয়ে ৯০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি তুহিন ও তার স্ত্রী ছমিরুন বেগমকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে পুলিশ বাদি হয়ে মাদক দ্রব্য আইনে মামলার প্রস্তুতি চলছে বলে পুলিশ জানায়।
বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামীম মূসা ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতরা এলাকার চিহিৃত মাদক কারবারি। সোমবার তাদের আদালতে প্রেরণ করা হবে বলে তিনি জানান।
Related News
গোলাপগঞ্জের কুশিয়ারা নদীতে উৎসবমুখর নৌকা বাইচ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার মীরগঞ্জে কুশিয়ারা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। শনিবারRead More
জকিগঞ্জে মা-সন্তানকে বেঁধে ডাকাতি, স্বর্ণ ও নগদ টাকা লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে গভীর রাতে বসতবাড়ির দরজা ভেঙে ভেতরে ঢুকে এক গৃহকর্ত্রী ওRead More



Comments are Closed