সিলেটে কৃষকের পাশে সমাজতান্ত্রিক কৃষক ফ্রন্ট
বৈশাখী নিউজ ডেস্ক: করোনা মহামারীতে শ্রমিক সংকটে কৃষকের ধান কাটতে সহযোগিতা করলো সিলেট সদর সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট, নগর সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নেতৃবৃন্দ।
রোববার (২৬ এপ্রিল) সদর উপজেলার জিরখাই হাওরে সিলেট সদর উপজেলা সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের সাধারণ সম্পাদক রুমন বিশ্বাস, দেওয়ান নাজমুল ইসলাম,নগর ছাত্র ফ্রন্ট আহ্বায়ক সনজয় শর্মা, বাকৃবি আহ্বায়ক প্রবাল রায়, কৃষক ফ্রন্ট নেতা মনাই মিয়া, ছাত্র ফন্টের ইমন আহমদ, প্রমুখের নেতুত্বে হাওরে কুষকের ধান কাটতে সহযোগিতা করা হয়।
এসময় উপস্হিত ছিলেন বাসদ জেলা সমন্বয়ক আবু জাফর।
এসময় নেতৃবৃন্দ সংকটকালীন সময়ে কৃষকের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। নেতৃবৃন্দ কৃষি ও কৃষক রক্ষার জন্য উপযুক্ত প্রনোদনা, কৃষি পণ্যের লাভজনক দাম নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
Related News
গোলাপগঞ্জের কুশিয়ারা নদীতে উৎসবমুখর নৌকা বাইচ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার মীরগঞ্জে কুশিয়ারা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। শনিবারRead More
জকিগঞ্জে মা-সন্তানকে বেঁধে ডাকাতি, স্বর্ণ ও নগদ টাকা লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে গভীর রাতে বসতবাড়ির দরজা ভেঙে ভেতরে ঢুকে এক গৃহকর্ত্রী ওRead More



Comments are Closed