Main Menu

কোন জেলায় কতজন করোনায় আক্রান্ত

বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ৬৪ জেলার মধ্যে ৬০ জেলায় করোনা ভাইরাস ছড়িয়েছে। গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ৪১৮ জন। মারা গেছে ৫ জন। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪৫ জনে। এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৫৪১৬ জন।

রোববার (২৬ এপ্রিল) দুপুরে করোনা ভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। তিনি বলেন, করোনা ভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় তিন হাজার ৬৮০টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে তিন হাজার ৪৭৬টি নমুনা পরীক্ষা করা হয়। সব মিলিয়ে নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৬ হাজার ৫৮৯টি।

আইইডিসিআর এর তথ্যমতে জেলাওয়ারি করোনায় আক্রান্তের সংখ্যা- ঢাকা ২,২৯৯, নারায়ণগঞ্জ ৫৯৪, গাজীপুর ২৬১, কিশোরগঞ্জ ১৮১, নরসিংদী ১৪১, ময়মনসিংহ ৮৭, মুন্সীগঞ্জ ৬২, চট্টগ্রাম ৪৬, গোপালগঞ্জ ৪৬, হবিগঞ্জ ৪১, কুমিল্লা ৩৯, বরিশাল ৩৮, জামালপুর ৩৭, মাদারীপুর ২৯, ব্রাহ্মণবাড়িয়া ২৯, লক্ষ্মীপুর ২৮, নেত্রকোনা ২৫, বরগুনা ২৩, টাঙ্গাইল ২২, শেরপুর ১৯, পটুয়াখালী ১৯, রংপুর ১৮, গাইবান্ধা ১৬, শরীয়তপুর ১৪, সুনামগঞ্জ ১৩, দিনাজপুর ১৩, মানিকগঞ্জ ১২, রাজবাড়ী ১২, সিলেট ১১, বগুড়া ১১, নীলফামারী ১০, চাঁদপুর ১০, রাজশাহী ১০, ফরিদপুর ৯, চুয়াডাঙা ৮, ঠাকুরগাঁও ৭, খুলনা ৭, নড়াইল ৭, পিরোজপুর ৭, যশোর ৭, কক্সবাজার ৬, ঝালকাঠী ৫, নোয়াখালী ৫, মৌলভীবাজার ৪, বান্দরবান ৪, জয়পুরহাট ৪, কুষ্টিয়া ৪, কুড়িগ্রাম ৩, ফেনী ৩, পাবনা ৩, পঞ্চগড় ৩, নওগাঁ ২, সিরাজগঞ্জ ২, মাগুরা ২, মেহেরপুর ২, ভোলা ২, বাগেরহাট ১, চাঁপাইনবাবগঞ্জ ১ ও নাটোর ১ জন।

Share





Related News

Comments are Closed