সিলেটে অগ্নিকান্ডে বাড়ি পুড়ে ছাই, ব্যাপক ক্ষতি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর পাঠানটুলা পল্লবী সি ব্লকের ২০ নম্বর বাসায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ওই বাড়ির বাসিন্দারা।
আজ শুক্রবার সকাল ৮ টায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে সিলেট ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার হুমায়ূন কার্ণেল ও স্টেশন অফিসার যিশু তালুকদারের নেতৃত্বে ৩টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণ করে। তার আগেই বাসার ৫টি পরিবারের সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।
সিলেট ফায়ার স্টেশনের স্টেশন অফিসার যিশু তালুকদার বলেন- আগুন লাগার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করি। তবে অন্তত ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
সিলেট ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার হুমায়ূন কার্ণেল বলেন- খবর পেয়ে ঘটনাস্থলে এসে আমরা আগুন নিয়ন্ত্রণ করেছি। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত সাপেক্ষে মূল কারণ বলা যাবে।
Related News
সিলেটে অনুমোদনহীন ৪ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমায় অনুমোদনহীন সার্জিক্যাল পণ্য বিক্রি ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনারRead More
ব্রিটানিয়া সুইমিংপুলে শাবি শিক্ষার্থীর মৃত্যু, তিন দিনের শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর চৌকিদেখি এলাকার ব্রিটানিয়া সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে শাহজালালRead More



Comments are Closed