শ্রীমঙ্গলে ৪০০ কেজি সরকারি চালসহ আটক ১
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের ভৈরবগঞ্জবাজারে সরকারের খাদ্য বান্ধব কর্মসূচীর আওতায় গরীব মানুষের জন্য বরাদ্দকৃত ১০ টাকা মূল্যের আনুমানিক ৪০০ কেজি চালসহ নপুর কান্তি রায় (৩০) নামে এক মুদি ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
আটক নপুর কান্তি রায় মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের রাঙ্গুরিয়া গ্রামের মৃত গুনু রায়ের ছেলে।
২২ এপ্রিল বুধবার বিকালে উপজেলার কালাপুর ইউনিয়নের ভৈরবগঞ্জবাজার শাহজালাল মার্কেটে মুদি দোকান, নপুরের বাসা ও বাড়িতে এসব চাল উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শী ও র্যাব সূত্রে জানা গেছে, শ্রীমঙ্গল ক্যাম্পের অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো.আনোয়ার হোসেন এর নেতৃত্বে র্যাবের একটি বিশেষ টিম উপজেলার কালাপুর ইউনিয়নের ভৈরবগঞ্জবাজার শাহাজালাল মার্কেটে মুদি ব্যবসায়ী নপুর কান্তি রায়ের দোকান ও বাসা চাল ও চালের বস্তা ও বস্তা পুড়ানো ছাই উদ্ধার করে। পরে তার বাড়ির পার্শ্ববর্তী মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের রাঙ্গুরিয়া গ্রামে নপুরের বাড়ি থেকে প্লাস্টিকের কন্টেইনার ও প্লাস্টিকের বস্তায় ভর্তি প্রায় ৪০০ কেজি চাল উদ্ধার করেন।
র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মো.আনোয়ার হোসেন জানান, র্যাবের জিজ্ঞাসাবাদে নপুর চন্দ্র রায় জানায়, তিনি শ্রীমঙ্গল উপজেলার ভৈরবগঞ্জ বাজারের এ কর্মসূচীর আওতায় বিক্রয়কৃত ডিলার আনোয়ার হোসেনের কাছ থেকে এসব চাল ক্রয় করেছেন।
র্যাব কমান্ডার আরও জানান, তার স্বীকারোক্তিতে ভৈরবগঞ্জবাজারের একটি ময়লার গার্ভেজ থেকে বিপুল পরিমাণ খালি বস্তা ও অর্ধপুড়া বস্তা উদ্ধার করেন। চাল সরিয়ে বস্তাগুলো তারা পুড়িয়ে দিতো। বৃষ্টির কারণে আগুন নিভে যাওয়ায় তারা বেশ কিছু ভালো বস্তা ও অর্ধপোড়া বস্তাা উদ্ধার করেন। উদ্ধারকৃত চালের পরিমাণ আনুমানিক ৪০০ কেজি।
এ ব্যাপারে নপুর কান্তি রায় ও ডিলার আনোয়ার হোসেনের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে র্যাব কর্মকর্তা জানান।
Related News
মৌলভীবাজারে পানিতে ডুবে ২ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে বরশি দিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই শিশু শিক্ষার্থীরRead More
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More



Comments are Closed