Main Menu

নিজ এলাকায় জাবি শিক্ষার্থীর ত্রাণ বিতরণ

জাবি প্রতিনিধি: করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আহবায়ক অভি তালুকদার।

বুধবার (২২ এপ্রিল) বরিশালের আগৈলঝাড়া থানার মাগুরা গ্রামে কর্মহীন ও ছিন্নমূল ১৫টি পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী বিতরণ করেন তিনি।

এসময় মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান অভি বলেন, সারাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে ও বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নির্দেশে অস্বচ্ছল পরিবারের মধ্যে চাল, ডাল, পিঁয়াজ, আলু সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণের মাধ্যমে কিছুটা হলেও কষ্ট লাগব করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। যারা আজ বিভিন্ন জায়গা থেকে ত্রাণ গ্রহন করছেন তারা কেউ ভিক্ষারী নন, পরিস্থিতির শিকার।

এসময় উপস্থিত নেতা-কর্মীরা ছবি তুলতে চাইলে আপত্তি জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী মানুষের সাহায্যে পাশে দাঁড়াতে বলেছেন। ছবি তুলে মানুষকে দেখিয়ে বাহবা পাবার জন্য নয়। তিনি ত্রান দাতাদের প্রতি অনুরোধ জানিয়ে বলেন কেউ যেন ত্রান সামগ্রী গ্রহনকারীদের ছবি না তুলে।

খাদ্যসামগ্রী উপহার দেয়ার সময় সরকার নির্দেশিত সামাজিক দূরত্ব সচেতেনতার সাথে মেনে চলায় উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান তিনি।

Share





Related News

Comments are Closed