গোয়াইনঘাটে ৭০০ পরিবারে বিএনপি’র ত্রাণ বিতরণ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার রুস্তুমপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। রুস্তম পুর ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির অর্থায়নে প্রায় সাড়ে তিন লক্ষ টাকার খাদ্য সামগ্রী কর্মহীন নিম্ন আয়ের মানুষের মধ্যে বিতরণ করা হয়।
গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল হাকিম চৌধুরী কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক লুৎফুর রহমান, সদস্য জসিম উদদীন, জয়নাল আবেদীন, ইউনিয়ন আহবায়ক ওসমান গনি, সদস্য মনির উদ্দিন, এম এ হক, আং শহীদ, ইউনিয়ন চেয়ারম্যান শাহাবুদ্দিন শিহাব, ইউনুস আলী,আং নূর সরকার, মজম্মিল আলী,আং সালাম, জালাল মেম্বার, হাজী বিলাল ছাত্র দল নেতা দেলোয়ার, মান্নান,আং কাদির সুমন,আলীম উদ্দিন, রাজু প্রমুখ।-বিজ্ঞপ্তি।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed