সুরমায় ১০ মন পঁচা মাছ ফেলে দিলেন আড়তদাররা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর কাজিরবাজার আড়তের পঁচে যাওয়া ১০মন মাছ ফেলতে হয়েছে নদীতে। মঙ্গলবার (২১ এপ্রিল) আড়ৎ থেকে বিভিন্ন প্রজাতির পঁচে যাওয়া ১০ মন মাছ সুরমা নদীতে ফেলে দেন আড়তদাররা।
ব্যবসায়ীরা বলছেন, লকডাউনের কারণে ক্রেতা নেই। যানবাহন চলাচল না থাকায় জিইয়ে রাখা অবিক্রিত সব মাছ পঁচে গেছে। তারমধ্যে বেশিরভাগ তেলাপিয়া মাছ রয়েছে। পঁচে যাওয়া মাছ বাধ্য হয়েই নদীতে ফেলতে হয়েছে তাদের।
ব্যবসায়ী জামাল আহমদ বলেন, বেশ কয়েকদিন হলো ক্রেতা নেই। গাড়ি চলাচল না থাকায় ক্রেতারা মাছ কিনে নিচ্ছেন না। যে কারণে মাছ পঁচে সাবাড় হয়ে গেছে। জিইয়ে রাখা মাছ পঁচে দুর্গন্ধ হওয়াতে ফেলে দিয়েছি।
ব্যবসায়ী জাবেদ জানান, গাড়ি চলাচল বন্ধ হওয়া পুরো কাজিরমাজার মাছের আড়ৎ ক্রেতাশূণ্য। ফেরি করে মাছ বিক্রি করা দু’চারজন ক্রেতা্ আসলেও এতো মাছতো তারা কিনে নিতে পারবে না। যে কারণে পঁচা মাছ ফেলে দিয়ে আড়ৎ বন্ধ করে দিতে হবে। এছাড়া কোনো উপায় দেখছি না।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed