মৌলভীবাজারে পুলিশের জন্য বিনা ভাড়ায় হোটেল
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারে দায়িত্বরত পুলিশকে সামাজিক দূরত্ব মেনে নিরাপদে থাকার জন্য সম্পূর্ণ বিনা ভাড়ায় একটি অভিজাত হোটেলের ২০টি কক্ষ বরাদ্দ দেওয়া হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) থেকে শহরের রেস্ট ইন হোটেল অ্যান্ড রেস্তোরাঁর মালিক মৌলভীবাজার সদর মডেল থানার পুলিশদের জন্য এই কক্ষগুলো বরাদ্দ দিয়েছেন।
হোটেল কর্তৃপক্ষ জানিয়েছেন, এখন থেকে করোনাভাইরাস সংক্রমণ রোধে দায়িত্বরত পুলিশ সদস্যরা হোটেলের ২০টি কক্ষে বিনা ভাড়ায় থাকতে পারবেন। প্রতি রাতে এই কক্ষগুলোর প্রতিটির ভাড়া ছিল ১ হাজার ৬০০ থেকে ৩ হাজার টাকা। গতকাল রাত থেকেই পুলিশ সদস্যরা হোটেলে উঠতে শুরু করেছেন।
মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান হোটেলের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, করোনাভাইরাসের এই সময়ে যাঁরা দায়িত্ব পালন করছেন তাঁরা যাতে নিরাপদ দূরত্ব মেনে থাকতে পারেন, এ জন্য হোটেল রেস্ট ইনে ব্যবস্থা করা হয়েছে।
Related News
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More
কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে অটোরিকশা, চালক নিখোঁজ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা টমটম পড়ে যাওয়ারRead More



Comments are Closed