করোনা পরিস্থিতি আরো ভয়াবহ হবে: ডব্লিউএইচও
আন্তর্জাতিক ডেস্ক: মহামারি করোনা ভাইরাসের বিধ্বংস দেখছে বিশ্ব। গোটা পৃথিবীতে এখন মৃত্যুর আতঙ্কে ঘরবন্দি কোটি কোটি মানুষ। দেশে দেশে চলছে লকডাউন। দেশে দেশে মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে। এবার আরও ভয়ানক ইঙ্গিত এলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) থেকে।
চলমান করোনা পরিস্থিতিতে বিশ্ববাসীর উদ্দেশ্যে সংস্থাটির প্রধান টেড্রস আধানম গ্যাব্রিয়াসেস বলেছেন, ‘বিশ্বাস করুন, সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি এখনও আমাদের সামনে অপেক্ষা করছে। আসুন আমরা এই বিপর্যয় প্রতিরোধ করি। অনেকেই এখনও এই ভাইরাস সম্পর্কে ঠিক বুঝে উঠতে পারছে না।’
সোমবার (২০ এপ্রিল) জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দফতর থেকে টেড্রস আধানম সাংবাদিকদের বলেন, ‘করোনার সংক্রমণ কিছুটা কমে যাওয়ায় কিছু দেশ লকডাউনের বিধিনিষেধ শিথিল করছে। এতে করে ভাইরাসটি ওইসব দেশে আরও ভয়ানক রূপ নিতে পারে।’
তবে কীভাবে এ ভাইরাসের সংক্রমণ আরও ভয়ঙ্কর হয়ে উঠবে- এ ব্যাপারে স্পষ্ট করে কিছু বলেননি আধানম।
সংবাদ সম্মেলনে তিনি সতর্ক করে বলেন, ‘আফ্রিকার যেসব দেশে চিকিৎসা ব্যবস্থা ভালো নয়, সেইসব দেশে ভবিষ্যতে করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।’
এদিকে এশিয়া ও ইউরোপ ছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু দেশে লকডাউন তুলে নেয়ার জন্য ব্যবস্থা নেয়া হচ্ছে। লকডাউন তুলে নিতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে বিক্ষোভ করেছে জনগণ। খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিক্ষোভকারীদের সমর্থন দিয়েছেন।
ডব্লিউএইচও প্রধান টেড্রস আধানম বলেন, ‘আমাদের আরও ভয়াবহ পরিস্থিতি দেখা বাকি আছে। এটাকে আমাদের আটকাতে হবে। আমাদের সবাইকে এক হতে হবে। করোনার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে।’
‘এখন আমাদের প্রযুক্তি উন্নত। আমরা এই বিপর্যয়কে নিয়ন্ত্রণে আনতে পারি। আমাদের সেই ক্ষমতা এখন আছে’- যোগ করেন তিনি।
Related News
হঠাৎ সৌদিতে জরুরি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ওRead More
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More



Comments are Closed