Main Menu

পাঁচবিবিতে রংধনুর ত্রান সামগ্রী বিতরণ

পাঁচবিবি প্রতিনিধি: মহামারি করোনা ভাইরাস বিস্তার রোধে সরকারি বিধিনিষেধ মেনে মানুষ এখন গৃহবন্দি এবং অনেক পরিবার কর্মহীন হয়ে অসহায়ভাবে জীবনযাপন করছে। সরকারি এবং বেসরকারি নানা উদ্যোগে অসহায়-দরিদ্রদের মাঝে সাহায্য সহযোগিতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় এবার অসহায় পরিবারের মাঝে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার রংধনু সামাজিক সেবা সংগঠন।

সংগঠনের শুভাকাঙ্খী পাঁচবিবি পৌরসভার মেয়র হাবিবুর রহমান ও সংগঠনের সদস্যদের তত্তাবধানে প্রায় ১০০ দরিদ্র পরিবারকে সহযোগিতা করা হয় এবং কিছু পরিবারকে নগদ অর্থ প্রদান করা হয়।

এই সহযোগিতামূলক কাজে আরো উপস্থিত ছিলেন অ্যাডভোকেট জোবায়দুর রহমান বাবু (সুপ্রিমকোর্ট), বিশিষ্ট সমাজসেবক মীর রেজাউল করিম।

সংগঠনে সম্পাদক আবু তাহেরের সঞ্চালনায় ত্রান সামগ্রী বিতরণ কর্মসূচি শুরু করা হয়।

সংগঠনের সভাপতি আরিফুল ইসলাম নয়ন বলেন, এই দূর্যোগের সময় আমরা আমাদের ক্ষুদ্র প্রয়াস নিয়ে মানুষকে সাহায্য করেছি।

সংগঠনে উপদেষ্টা জোবায়েদুর রহমান বলেন, আমরা মানুষের সুখে দুখে পাশে ছিলাম আছি। আমরা এ ত্রাণ কার্যক্রম অব্যাহত রাখব।

Share





Related News

Comments are Closed