নাইজেরিয়ায় ৪৭ জনকে হত্যা করে ত্রাণ লুট
আন্তর্জাতিক ডেস্ক: আফ্রিকার দেশ নাইজেরিয়ায় মহামারি করোনাভাইরাসের কারণে ক্ষতিগ্রস্তদের দেওয়া ত্রাণ ডাকাতির সময় দস্যুদের হামলায় অন্তত ৪৭ জন প্রাণ হারিয়েছেন। গত শুক্রবার মধ্যরাতে উত্তর-পশ্চিমাঞ্চলীয় কাতসিনা রাজ্যে বর্বরোচিত এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির পুলিশ।
রোববার (১৯ এপ্রিল) কাতসিনা পুলিশের এক বিবৃতির বরাত দিয়ে আলজাজিরা জানিয়েছে, গত শুক্রবার রাতে কয়েক ঘণ্টা ধরে একাধিক গ্রামে তাণ্ডব চালায় তিন শতাধিক সশস্ত্র দস্যু। এ সময় দস্যুদের হামলায় অন্তত ৪৭ জন প্রাণ হারিয়েছে।
ওই এলাকায় বিপুল সংখ্যক নাইজেরিয়ান পুলিশ, সেনাবাহিনী, বিমানবাহিনী, গোয়েন্দাসহ বিশেষ বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। দস্যুদের খুঁজতে জঙ্গলে চিরুনি অভিযান চালানো হচ্ছে।
স্থানীয় সংবাদমাধ্যম জানায়, দস্যুরা গ্রামবাসীর কাছে খাবার ও অন্যান্য ত্রাণ সামগ্রী দাবি করেছিল।
নাইজেরিয়ার এ অঞ্চলটিতে গত এক বছরে সন্ত্রাসী দলগুলোর হামলা, ডাকাতি, অপহরণে কয়েকশ মানুষ প্রাণ হারিয়েছেন। আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশটি সশস্ত্র গোষ্ঠী বোকো হারামের হামলা ঠেকাতেই হিমশিম খাচ্ছে। তার ওপর মহামারি ও ডাকাতদের তাণ্ডব সেখানে নতুন সংকট তৈরি করেছে।
Related News
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More
শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া
আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার উত্তর-পূর্ব জাভা প্রদেশের তেলুকনাগা এলাকার কাছে ৬.৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাতRead More



Comments are Closed