দেশে একদিনে করোনায় আক্রান্ত ৪২ চিকিৎসক
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে ৪২ জন চিকিৎসকের। এ নিয়ে প্রাণঘাতী এ ভাইরাসে মোট আক্রান্ত হলেন ১৭০ জন চিকিৎসক।
সোমবার (২০ এপ্রিল) রাতে চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ ডক্টরস ফোরাম (বিডিএফ) এর প্রধান সমন্বয়ক ডা. নিরুপম দাশ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ঢাকা বিভাগে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১৪৩ জন চিকিৎসক। এর মধ্যে সরকারি হাসপাতালে আক্রান্ত হয়েছেন ৯৪ জন, বেসরকারি হাসপাতালগুলোতে ৩৩ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে ৮ জন এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ৮ জন রয়েছেন।
বাংলাদেশ ডক্টরস ফোরামের তথ্য অনুযায়ী, ময়মনসিংহ বিভাগে সরকারি হাসপাতালগুলোতে আক্রান্ত হয়েছেন ৭ জন, চট্টগ্রাম বিভাগে ৭ জন, রংপুরে ৩ জন, খুলনায় ৩ জন, বরিশালে ৬ জন এবং সিলেট বিভাগে আক্রান্ত হয়েছেন একজন চিকিৎসক।
ডা. নিরুপম দাশ বলেন, দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ১৭০ জন চিকিৎসক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। নার্সসহ অন্য স্বাস্থ্যকর্মীদের সংখ্যা এর বাইরে।
সরকারের আইডিসিআরের তথ্য অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১০১ জনে। আর নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৯২ জন। মোট আক্রান্ত হয়েছেন ২ হাজার ৯৪৮ জন। নতুন করে সুস্থ হয়েছে ১০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৮৫ জন।
Related News
দেশের সব সিটিতে ব্যাটারিচালিত রিকশার জন্য নতুন নিয়ম
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটসহ দেশের সব সিটি করপোরেশন এলাকায় ব্যাটারিচালিত রিকশা বা ই-রিকশার ব্যাটারি চার্জেরRead More
অতি প্রবল ঘূর্ণিঝড়ে ‘অর্ণব’, চার বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
বৈশাখী নিউজ ডেস্ক: পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’ আরও ঘনীভূত হয়েRead More



Comments are Closed