Main Menu

গোলাপগঞ্জে তরুণীর ‘আত্মহত্যা’


বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে এক তরুণী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে।

রোববার (১৯ এপ্রিল) রাত ১১টার দিকে উপজেলার বাঘা ইউনিয়নের দক্ষিণ বাঘা গ্রামে ঘটনাটি ঘটে।

মারা যাওয়া ফেরদৌসী বেগম (২৩) ওই গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের মেয়ে।

পারিবারিক ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাতে ফেরদৌসী বেগমের মা ঘুমের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় ফেরদৌসী বাথরুমে গিয়ে তীরের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস দেয়। এর কিছুক্ষণ পর ওই তরুণীর ভাই বাথরুমে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেলে তাৎক্ষণিক পরিবারের লোকজন তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

গোলাপগঞ্জ থানার এসআই ফয়জুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তরুণী আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের জন্য তার লাশ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে জানা যাবে এটি আত্মহত্যা না অন্য কিছু।

Share





Related News

Comments are Closed